আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

নোয়াখালিতে গুলিবিদ্ধ সাংবাদিক আর নেই

অনলাইন ডেক্স রিপোর্ট :

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। ছবি-বার্তা বাজার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুজাক্কিরের বড় ভাইয়ের বন্ধু সিয়াম বার্তা বাজারকে জানান, মুজাক্কিরের অবস্থা সন্ধ্যা পর্যন্ত স্থিতিশীল ছিল। এরপর থেকে তার অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। রাত ১১টার দিকে মুজাক্কির মারা যায়।এর আগে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ বিভাগের চিকিৎসক ডা. সুলায়মান জানান, মুজাক্কিরের শারীরিক অবস্থা স্থিতিশীল তবে উন্নতি হয়নি। তার শরীরে অক্সিজেন কমে গিয়েছে। কিডনি ঠিকমত কাজ করছে না।

মুজাক্কিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বার্তা বাজারের প্রকাশক ও সম্পাদক নাছির উদ্দিন পাটোয়ারি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ