আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে  দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের দক্ষিণ পাড়ায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন রাজবংশী(২৭) ও শিমুল (২২) নামের দুইজন গুরুতরভাবে আহত হয়েছে। দুর্বৃত্তদের হামলার শিকার দুইজনই মুমূর্ষু অবস্থায় সাভার এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে সাভারের দক্ষিণ পাড়া এলাকার একটি মন্দিরে সরস্বতীপূজার অনুষ্ঠানে দূর্বৃত্তরা এ হামলা চালায়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাবি জোসনা রাজবংশী সাত জনের নাম উল্লেখসহ আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে দুপুরে সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো, মালেকের ছেলে মাহবুব (২০), আতাউর মাস্টারের ছেলে মোঃ আল আমিন (১৯), মোঃ মামুন (২৮), মালেকের ছেলে মোঃ মুন্না (২৩), মোঃ পারভেজ (২০), মোঃ সাগর (১৮), মোঃ নাঈম (১৯)। সবাই সাভার কাজীমুকমাপাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে সাভারের দক্ষিণ পাড়া এলাকার সাকিনে মাইটা মন্দিরের সরস্বতীপূজার অনুষ্ঠানে হঠাৎ করেই অভিযুক্তরাসহ আরো ১০/১৫ জন হঠাৎই হামলা চালায়। আহত সুমন রাজবংশী (২৭) কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত মাহাবুবের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সুমনকে হত্যার উদ্দেশ্যে তার পেটে আঘাত করে। এর পর আল আমিন সুমনকে হত্যার উদ্দেশ্যে তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে মারাত্বক জখম করে। এ অবস্থা দেখে সুমনের আত্মীয় শিমুল (২২) সুমনকে রক্ষার জন্য এগিয়ে আসলে অভিযুক্ত মামুন ও মুন্না তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে অনুষ্ঠানে থাকা সবাইকে দূর্বৃত্তরা ভয়ভীতি দেখিয়ে চলে যায।

এবিষয়ে সাভার মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ