আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ডিবি দক্ষিণ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৩

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। কেরানিগঞ্জের হাসনাবাদ এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুহিত কামাল(২২) পিতা ওসমান গনি, বাড়ি টেকনাফ,সারোয়ার আলম (২৫) জাহানারা বেগম স্বামী মাহবুব কে গ্রেপ্তার করে দেহ তল্লাশি করে ৭৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানিগঞ্জে ডিবি পুলিশের উপপরিদর্শক মোফাজ্জল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টেকনাফের মাদক ব্যবসায়ী হাসনাবাদ এলাকায় রাত ৯ টার দিকে মাদক লেনদেন হবে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। তিনি আরও জানান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। আজ মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে জানান পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ