আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মধুপুরে দৈনিক আমার সংবাদের বর্ষপূর্তি উদযাপন

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি :
সারাদেশের ন্যায় দেশের জনপ্রিয় দৈনিক আমার সংবাদ প্রত্রিকার ৮ম বছর পুর্তি এবং ৯ম বছরে পদার্পন উপলক্ষে র‌্যালি, দোয়া মাহফিল আলোচনা সভা কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন আয়োজন করা হয়েছে।
রবিবার(১৪ফেব্রুয়ারী)  বিকেল ৫ টায়  প্রেসক্লাব মধুপুরের অফিস কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদ পত্রিকার মধুপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব মধুপুর এর সভাপতি আঃ হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মহিষমারা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব, প্রেসক্লাব মধুপুরে সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টিভির মধুপুর প্রতিনিধি বাবুল রানা,  জাতীয় সাংবাদিক সংস্হার ধনাবাড়ী উপজেলা শাখার যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম মিলন, জয়যাত্রা টিভির ধনবাড়ী উপজেলা প্রতিনিধি জাহীদুল কবীর জুয়েল, দৈনিক তথ্যধারা মধুপুর উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রেসক্লাব মধুপুরের কোষাধক্ষ ও চ্যানেল সেভেনটিনের মধুপুর উপজেলা প্রতিনিধি মতিয়ার রহমান সহ প্রেসক্লাব মধুপুরের সকল সদস্যগন এবং অন্যন্য প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ