সাইফুল আলম নীরব,পটুয়াখালী প্রতিনিধি :
গত ১৩ই ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টা সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব এ. কে আব্দুল মোমেন; মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মো: শাহরিয়ার আলম; পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মাসুদ বিন মোমেন সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল আজ পায়রা বন্দর পরিদর্শন করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মহিববুর রহমান;পটুয়াখালী জেলা প্রশাসক জনাব মতিউর ইসলাম ; পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল, (এল), এনইউপি, এনডিইউ, পিএসসি, বিএন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ পায়রা বন্দরের কার্যক্রম সরেজমিনে দেখেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।