আজ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৬ ইং

স্টামফোর্ড ডিবেট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

ওয়াসিমুল বারী সিয়াম:

রমজানের নরম আলোয় যখন দিনের শেষ বিকেল নামছে, ঠিক তখনই রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামটি হয়ে ওঠে এক ভিন্ন আবেশে ভরা।
কোলাহলের ভেতর নেই কোনো ব্যস্ততা, আছে কেবল ইফতারের মুহুর্তের অপেক্ষা। এই আবহেই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ডিবেট ফোরাম-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল।

সোমবার (২ মার্চ) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে একত্রিত হন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পরিচিত মুখের ভিড়, দীর্ঘদিন পর দেখা হওয়ার উষ্ণতা, আর রমজানের পবিত্রতায় মিশে যায় আন্তরিকতা ও মানবিকতার ছোঁয়া।

অনুষ্ঠানটি শুরু হয় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে। রমজানের তাৎপর্য, আত্মসংযম ও ভ্রাতৃত্বের বার্তা উঠে আসে সেই মুহূর্তগুলোতে যেন নীরবতার মধ্যেও প্রতিটি হৃদয় একই সুরে কথা বলে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ আব্দুল মতিন, ডিবেট ফোরামের সম্মানিত কনভেনার ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক, অর্থনীতি বিভাগের ডঃ ওমর ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন ডিবেট ফোরামের নবগঠিত কমিটির সভাপতি সাদ ইসলাম সাউদ, সাধারণ সম্পাদক জিহাদ আহমেদ শিশির, ক্লাবের অন্যান্য সদস্য, সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাইরা।

শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক আন্তরিক মিলনমেলায়।

নবগঠিত কমিটির হাত ধরে প্রতি বছরের মতো এ বছরও এই ইফতার মাহফিল প্রমাণ করেছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি সম্পর্ক, মূল্যবোধ ও মানবিক বন্ধনের এক জীবন্ত চর্চাকেন্দ্র।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ