আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

স্কুলের পরিত্যক্ত ভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শিক্ষকের লাশ উদ্ধার

সিরাজদিখান  প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৩ দিন পরে পরিত্যাক্ত ভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ রাজ্জাক (৫৫) এর লাশ উদ্ধারকরা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ রাজ্জাক (৫৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে।

গত তিন দিন আগে বুধবার সকালে বাড়ি থেকে  মর্নিং ওয়াকে বের হয়ে বাড়িতে ফিরে যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, সে আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিল। লাশটি ২/ ৩ দিন আগের হবে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে আত্নহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। লাশ সুরতহাল করা হচ্ছে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ