আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সরাইল অরুয়াইলের শিক্ষক বিশ্বময় রায়ের মৃত্যুতে অরুয়াইল শিক্ষক সমিতির শোক প্রকাশ

সরাইল প্রতিনিধি :

সরাইলের অরুয়াইল বিশ্বময় মাস্টারের মৃত্যুতে অরুয়াইল ক্লাস্টার, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ত, শোলাকান্দী মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রাপ্ত শিক্ষক ও অরুয়াইল বাজার অবিকল স্টুডিওর সত্তাধীকারী বাবু বিশ্বময় রায় চলে গেলেন না ফেরার দেশে। গতকাল ৯ ফেব্রুয়ারী মংগল বার বিকাল ৩ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। মৃত্যকালে উনার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।তিনি স্ত্রী ও সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উনার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অরুয়াইল ক্লাস্টার প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম দানা সহ সভাপতি মোঃ শামীম আহমেদ, মাহবুবর রহমান মাখন অরুয়াইল ক্লাস্টার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহঃসভাপতি মোঃআসিফ ইকবাল খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান, যুগ্ম সাধারণ বাপ্পী রায় প্রচার সম্পাদক শফিকুল আলম, মোঃ রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন ও মোঃ ফরিদ মিয়া, প্রমুখ,।বিবৃতিদাতারা বলেন উনি একজন সদা হাসিখুশি ও উদার মনের মানুষ ছিলেন। সকল ছাত্র ছাত্রীদের প্রিয় শিক্ষক ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ