আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে আজিম গ্রুপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ উদ্ধোধন

এ আর দিপু, বিশেষ প্রতিনিধিঃ

সাভারে বর্ণিল আয়োজনে উদ্ধোধন করা হয়েছে আজিম গ্রুপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২১। গত ২৯ জানুয়ারি সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আজিম গ্রুপের সহকারী মহা-ব্যবস্থাপক মইনুল ইসলাম খান সাজু।

সাভার ইউনিয়নের কাজীপাড়া ক্রিকেট গার্ডেনে জাঁকজমকপূর্ণ এই ক্রিকেট টুর্নামেন্ট উদ্ধোধন করা হয়। এতে আজিম প্রুপের সেন্ট্রাল কোয়ালিটি টিম ও মার্চেন্ডাইজিং টিমসহ মোট ১০টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় সিকিউএ কিংস বনাম কিংস ইলেভেন অংশ নেন। প্রত্যেক টিমে ১১ জন করে খেলোয়াড় খেলবে এবং খেলা হবে ১৪ ওভার করে। প্রতি শুক্রবার ৩টি করে খেলা শেষে ২৬ ই মার্চ হবে ফাইনাল খেলা।

জানা যায় এই টুর্নামেন্টে সিকিউএ কিংস, গ্লোবাল এভেঞ্জারস, ইউনাইটেড সুপার কিংস, কিউ বেস্ট, কিংস ইলেভেন, কিউ ইলেভেন স্টার, ফিনিশিং কিং, ড্রীম ইলেভেন, এক্সিলেন্ট ইলেভেন, ইলেভেন স্টার নামের মোট দশটি দল অংশ গ্রহন করছে।

উদ্ধোধনকালে মইনুল ইসলাম খান বলেন, খেলাধুলা মানুষের শরীর এবং মনে ইতিবাচক ‍ভূমিকা রাখে। আজিম গ্রুপ থেকে এই প্রথম ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। করোনার প্রথম স্টেজ শেষ হওয়ার পর আজিম গ্রুপের এই ক্রিকেট টুর্নামেন্ট প্রতিটি ডিপার্টমেন্টের কর্মকর্তা ও কর্মচারীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আজিম গ্রুপ ক্রীড়া জগতে প্রবেশ করলো। আজিম গ্রুপের জন্য এটি একটি ইতিহাস। এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে আমরা সবাই আনন্দিত।

টুর্নামেন্টের আহ্বায়ক ও আজিম গ্রুপের ব্যবস্থাপক জুম্মান খান বলেন, আজিম গ্রুপের পক্ষ থেকে এমন একটি টুর্নামেন্টের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই টুর্নামেন্টের মাধ্যমে আজিম গ্রুপের সকল শ্রেণীর লোকদের মধ্যে ভাতৃত্ববোধ দৃঢ় হবে বলেই আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, শিল্পখাতে আমাদের এত ব্যস্ততায় সময় কাটে যে আমরা সাধারণ সময়ে অন্য কোন বিনোদনে যুক্ত হওয়ার সুযোগ সহজে পাই না। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা কিছুটা সময় আনন্দে উল্লাসে কাটাবো। ভবিষ্যতে আরো বৃহৎপরিসরে আমরা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ