আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে আবারও নৌকার টিকিট পেলেন বাশার

আমিনুর রহমান, সিংগাইর (মানিকগঞ্জ):

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জের জেলার সিংগাইর পৌরসভা নির্বাচন। আসন্ন এই নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএম-এ। ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নৌকার প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।
পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে ৩১ টি পৌরসভার মধ্যে মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌরসভার নৌকার টিকিট পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু নাঈম মো: বাশার। এই নির্বাচনে আওয়ামী লীগের ছয় জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
এর আগে ২০১৫ সালে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো মেয়র পদে নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)-এর বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া (জয়)-এর কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবু নাঈম মোঃ বাশার বলেন, ‘সব মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।’ আগামী ২৮ ফেব্রুয়ারি সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের হাতকে অারও শক্তশালী করার জন্য অাহ্বান জানান তিনি।

রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা আবু নাঈম মো: বাশার স্থানীয় সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের সাবেক স্বামী প্রয়াত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের জৈষ্ঠ ছেলে। আব্দুর রশিদ সরকার মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

আবু নাঈম মোঃ বাশার বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য। ছাত্র জীবনে সিংগাইর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের এজিএস ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০০১ সালে সিংগাইর পৌরসভায় উন্নতি হয়। ৯ ওয়ার্ডে বর্তমান পৌরসভার মোট ভোটার ২২ হাজার ৬৮৫ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ১২০ ও নারী ভোটার ১১ হাজার ৫৬৫ জন।

নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

পৌর নির্বাচন নিয়ে আপাতত চিন্তামুক্ত বিএনপি। এবার দলটির মনোনয়ন প্রত্যাশী মাত্র একজন। তিনি হলেন, বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়। ইতিমধ্যে সুপারিশ করে তার একক নাম দলের মনোয়ন বোর্ডে পাঠানো হয়েছে। অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় ছাত্র জীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি সিংগাইর উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন। বর্তমান পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন দুই বারের নির্বাচিত এই মেয়র। তিনি ২০১১ ও ২০১৬ সালে পরপর ২বার মেয়র নির্বাচিত হয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ