আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

রায়পুর পৌর মেয়র নির্বাচনে নৌকার মাঝি গিয়াস উদ্দিন রুবেল ভাট

মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে গিয়াস উদ্দিন রুবেল ভাট আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনিবাংলাদেশ আওয়ামীলীগের ক্রিড়া ও যুব বিষয়ক উপ কমিটির সদস্য ।শনিবার (৩০ জানুয়ারী ) বিকেল ৩টার দিকে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়পুর পৌরসভার মেয়র পদে গিয়াস উদ্দিন রুবেল ভাট কে মনোনীত করেছেন। সব ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীর জন্য নেতাকর্মীদের একযোগে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।এর আগে শনিবার দুপুরে দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে পৌরসভার মেয়র পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করেছে আওয়ামী লীগ।রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিকাশ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী রায়পুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে প্রস্তুতি নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ