-
- ঢাকা
- মুন্সীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিয়াদের নৌকার পক্ষে গণসংযোগ
- প্রকাশের সময়ঃ January, 29, 2021, 3:38 pm
- 356 বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ।
নৌকা প্রতীক নিয়ে মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করছেন হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
গতকাল বৃহস্পতিবার ২৮ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর পৌরসভার দেওভোগ, পুরান কাচারি এলাকায় তিনি নৌকা প্রতীক এর গণসংযোগ করেন। নৌকার প্রার্থীকে নির্বাচিত করার লক্ষে তার এই প্রচারনায় অংশগ্রহন বলে জানান কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদ।
রাষ্ট্রীয় নায়ক শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ বাস্তবায়নে মুন্সীগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সাল বিল্পব ভাইকে আগামী ৩১ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করা সময়ের দাবী। এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন,জেলা ছাত্রলীগের উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মামুন হোসেন প্রমুখ।
এই বিভাগের আরও সংবাদ