আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সিরাজদিখানে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ  

সিরাজদিখান  প্রতিনিধি :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বর্গীয় বাদল রড্রিক্স স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে শুলপুর ধর্ম পল্লী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। শুলপুর সেন্ট যোসেফ ক্লাবের অয়োজনে হলুদ দল বনাম লাল দলের  মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায়  লাল দলকে হারিয়ে হলুদ দল চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শুল পুর গীর্জার ফাদার ডা. লিন্টু ফ্রান্সিস ডি কস্তা।

কেয়াইন ইউনিয়ন পরিষদ সদস্য নয়ন রোজারিওর সভাপতিত্বে ও  শুলপুর সেন্ট যোসেফ ক্লাবের সভাপতি বর্ষন রোজারিওর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা উল্লাস গোমেজ, চন্দন পল রোজারিও, সাবেক মহিলা ইউপি সদস্য কন কন গোমেজ, চম্পা রড্রিক্স প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ