রনজিত কুমার পাল বাবু) নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল উপহার দিয়েছেন সুতিপাড়া ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের জন্য।বহস্পতিবার(২৮শে জানুয়ারি) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়ন পরিষদ সামনে প্রধান অতিথি হিসেবে ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সেলিম হোসেনসহ ধামরাই উপজেলা আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।