আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে বিদেশী পিস্তলসহ বাবু (৩৭) নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনপ্রতিনিধি।
বুধবার (২০ জানুয়ারি) সকালে ধামরাইয়ের সুয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাবু সুয়াপুর ইউনিয়নের সামছুল হকের ছেলে৷ সে বিভিন্ন সময় সে মাটিকাটার কাজসহ ট্রাক চালাতো।
সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান সোরহাব জানান, সকাল ৬টার দিকে বাবু তার স্ত্রীকে সেই পিস্তল দিয়ে মারধর করছিলো। এসময় স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে চেয়ারম্যানকে ফোন দেয়। পরে চেয়ারম্যান তাকে পিস্তলসহ ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করে৷ তিনি বলেন, বাবু এলাকায় অনেক সন্ত্রাসী কার্যক্রম চালাতো। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন বলেন, তাকে পিস্তলটিসহ আটক করে আনা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞেসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ