আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

উৎসব মূখর আয়োজনে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

প্রিন্স ঘোষ :

আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এর সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।এরপ্র আবুজর গিফারী কলেজ ক্যাম্পাসে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
এছাড়াও রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটে বাংলাদেশ ছাত্রলীগ আলোচনা সভার আয়োজন করা হয়, সেই সাথে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগ ক্যাম্পাস বর্ণিল আয়োজন করা হয়।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি জন্ম হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায় ও পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় উপমহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের বিশেষ এ ইউনিট আবুজর গিফারী কলেজের উদ্যোগে ঢাকার বিভিন্ন সড়কে আনন্দ রেলী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কোরআন তেলাওয়াত ও পায়রা, বেলুন উড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম ফাহাদ , উপস্থিত ছিলেন আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার সাঈদ, উপস্থিত ছিলেন আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (ইরফান) সহ সকল নেতা কর্মীরা আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।
তারা সকলেই জানায় ছাত্রলীগের হাত ধরেই একদিন বাংলাদেশ থেকে সকল অন্যায় অবিচার দূর হবে এবং তারা আশাবাদী একদিন বাংলাদেশ পরিনত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ