আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

চুনারুঘাটে  বিশেষ অভিযান ওয়ারেন্টভুক্ত ৯ জন  গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়। জানা যায়, ৩ জানুয়ারী রবিবার রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয় অভিযানে চুরি, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ ওয়ারেন্টভুক্ত ৯জন পলাতক আসামী গ্রেফতার করা হয় এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ বলেন, আইন শৃংখলা নিয়ন্ত্রনে আমরা কঠোর প্রদক্ষেপ গ্রহন করেছি। কোন অপরাধী চুনারুঘাটে ঠাই হবেনা। আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জন আসামি রয়েছে। আজ দুপুরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয় ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ