আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি জয়, সম্পাদক লিটন

নিজস্ব প্রতিবেদক :

সাভার উপজেলার আশুলিয়া প্রেস ক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনে সময় টেলিভিশনের সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয় সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রির্পোটার জহিরুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (০৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার অপু ওহাব এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে মোজাফফর হোসেন জয় ২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও সাধারণ সম্পাদক পদে
জহরুল ইসলাম লিটন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে মেহেদী হাসান (যুগান্তর) ও ওমর ফারুক (আলোকিত কন্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম (ডেইলি অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওবাইদুর রহমান লিটন (মুক্ত খবর), দপ্তর সম্পাদক পদে মনির মন্ডল (সময়ের কন্ঠস্বর),
অর্থ সম্পাদক পদে তুহিন আহমেদ (জাগরণ),
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেহেদী হাসান মুন্সি (জাতীয় অর্থনীতি), ক্রিয়া ও সাংস্কৃতিক পদে নজরুল ইসলাম মানিক (দিনকাল), নির্বাহী সদস্য পদে জাহাঙ্গীর আলম রাজু (আমাদের কন্ঠ), জাহিদ হাসান সাকিল (এটিএন নিউজ) ও আজম সরকার (খবর বাংলাদেশ)।

প্রসঙ্গ, আশুলিয়া প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে
২০০৫ সালে। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৫১ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ