আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

আশুলিয়ায় জঙ্গল থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তেরর জন্য,ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।শনিবার (২ জানুয়ারি) সকালে আশুলিয়ার ইয়ারপুরে জঙ্গল থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে অজ্ঞাত এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে আশুলিয়া থানার এস আই সামিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা গত রাতে কোন সময় শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তার দুখ চোখ খোঁচানো অবস্থায় ছিল ও গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ