আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে বিশেষ অভিযানে এসে সাভার থানা পুলিশের হাতে আটক হয়েছে দুই ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালি থানার বাটিকামারা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মাসুদ রানা (৫২)। অপরজন পটুয়াখালী জেলার গলাচিপা থানার পটিয়া গ্রামের মৃত আব্দুল কাদের মৃধার ছেলে রাজ্জাক মৃধা। তাদের বিরুদ্ধে আগের আরও মামলা রয়েছে।

পুলিশ জানায়, সাভারের ওই এলাকায় এসে প্রায়ই আড্ডা দেওয়ায় সিরাম নামের এক ব্যক্তির সন্দেহ হয়। পরে তিনি জানতে চাইলে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিশেষ অভিযান পরিচালনার জন্য এসেছেন বলে জানান। পরে বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। মাসুদ রানার ব্লেজারে ডিএমপির মনোগ্রাম, মুজিব শত বর্ষের মনোগ্রাম লাগানো ছিলো।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর অপূর্ব দত্ত জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ দুপুরে  আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ