সাজন বড়ুয়া সাজু :
রামু উপজেলার পার্শ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী গ্রাম বাইশপাড়িতে হাড় কাঁপানো শীতে কষ্টে থাকা শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল রামু উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রামু উপজেলা ছাত্রলীগের জিৎময় বড়ুয়া’র উদ্যোগে এই কাজটি করেন। এসময় ছাত্রলীগ নেতাএ্যাপোলো, তনয়, কৌশিক, মিসাল, রিসান্ত তঞ্চঙ্গ্যা, লাকেমং তঞ্চঙ্গ্যা সহ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতা জিৎময় বড়ুয়া জানান যেখানে মানবিক বিপর্যয় সেখানে সর্বদা ছাত্রলীগের আবির্ভাব।দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আদর্শকে বুকে ধারণ করে এই রকম মহৎ উদ্যোগ সর্বদা নেয়ার চেষ্টা করি।
এই হাড় কাঁপানো শীতে শিশুরা যাতে সুরক্ষিত থাকে এবং নিরাপদে থাকে তার জন্য এই উদ্যোগ। তিনি সমাজের বিত্তবানদের স্ব-স্ব অবস্থান থেকে দুস্থ, অস্বচ্ছল মানুষদের পাশে থাকার জন্য আহ্বান করেন।
তিনি আরও বলেন বর্তমান সময়ে করোনার প্রাদুর্ভাবে সমাজে অবহেলিত মানুষদের দুঃং-দূর্দশা আরও বেড়ে গেছে তাই সবার নিজ নিক দায়িত্ব ও কর্তব্য থেকে হলেও এইসব কর্মকান্ডে নিয়োজিত রাখা মানবিক এক দৃষ্টান্ত।