আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাংবাদিক রনজিত পাল নববর্ষের  শুভেচ্ছা জানান 

নিজস্ব প্রতিবেদক :

বৈশ্বিক মহামারী করোনা কালের কোভিড-১৯ সংক্রমণের “বিষ” থেকে একুশ! অন্তত অশুভ ছায়া কেটে যাক পৃথিবী থেকে।করোনা মুক্ত পৃথিবীর প্রত্যাশায়-
নতুন দিন,নতুন বৎসর সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুখ,শান্তি ও মঙ্গলের বারতা।যে নিয়মে সময় ক্রমাগত এগিয়ে যায়, সেই চিরন্তন ধারায় চলে গেল ২০২০। পেছনে পড়ে থাকল আমাদের কর্মের নানান সুখ ও দুঃখ। এক বছরে আমরা যেমন হারিয়েছি প্রিয়জন স্বজন, তেমনি করেছি অর্জন। বিগত দিনের কর্মময় ভিতের ওপর দাঁড়িয়ে শুরু হবে আমাদের নতুন বছরের যাত্রা। এই যাত্রা সকলের জন্য শুভ হোক, বয়ে আনুক শুভ কিছু। যা পাওয়া গেল না বিগত বছরে, সেইসব অপ্রাপ্তি পূরণ হোক আমাদের সকলের। ব্যক্তিগত কিছু পাওয়া আর না পাওয়া সব সময়ই থাকে। তারপরও প্রাপ্তির প্রত্যাশায় বেঁচে থাকে মানুষ। আমাদের সকলের ব্যক্তিগত প্রত্যাশাগুলো নতুন বছরে যেন প্রাপ্তির পথ খুঁজে পায়– এই নিয়ে শুরু হোক ২০২১ সালের সুখ শান্তিময় পথচলা।
সবাইকে দৈনিক আগামীর সংবাদ পত্রিকার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
শুভ প্রত্যাশায়-
রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক
দৈনিক আগামীর সংবাদ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ