সিরাজদিখান প্রতিনিধি :
ইংরেজি নববর্ষ ২০২১ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল হোসেন খান নিখিল এর পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদ।
ইংরেজি নববর্ষ ২০২১ সবার জীবনে অনাবিল আনন্দ ও কল্যাণ বয়ে আনুক- এমন প্রত্যাশায় আনিসুর রহমান রিয়াদ বলেন , ১৯৭১ সালের ক্যালেন্ডার ২০২১ সালের নতুন বছরের ক্যালেন্ডার হুবুহুব একই রকম হওয়ায় নতুন বছর আমাদের সাফল্য বয়ে আনবে। বিদায়ী বছরে কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব বাংলাদেশ তথা সারাবিশ্বে জনজীবনকে বিপর্যস্ত করেছে। এরূপ একটি পরিস্থিতিতে আমরা ২০২১ সালে পদার্পণ করছি। নববর্ষের এই উষ্ণলগ্নে আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করবো যেন আমাদের দেশ তথা সারাবিশ্ব এই প্রাণঘাতী মহামারী থেকে মুক্ত হয় এবং জনজীবনে স্বস্তি, শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরে আসে। নতুন বছরের অঙ্গীকার হোক মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে ।
আনিসুর রহমান রিয়াদ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আর বলেন, আসুন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখি।