সাজন বড়ুয়া সাজু :
কক্সবাজারের শহরেই প্রতিষ্ঠিত একটি সামাজিক ও অরাজনৈতিক সংগটনের নাম “মিছিল ”
যে সংগঠনের প্রধান কাজ সামাজিক, মানবিক কাজ ও সমাজে অবহেলায় পড়ে থাকা প্রতিভাবানদের তুলে আনা।
তারই প্রেক্ষিতে সংগঠনের এই কাগজগুলো চলছে অনবরত অদম্য গতিতে।
মিছিল সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন তূর্য এর হাত ধরে এগিয়ে যাচ্ছে এই সংগঠন।যেখানে রয়েছে সদস্যদের উদার মানবিকতা।
এবারও পুরোদমে চলতেছে শীতকাল।যার ফলে অসহায় মানুষের কষ্ট ও দুঃখ আরও কয়েকগুণ হারে বেড়ে গিয়েছে।তাই এই শীতকালীন সময়ে কক্সবাজার বিভিন্ন উপজেলায় অসহায় শীতার্ত মানুষের পাশে সেই মিছিল সংগঠনের সদস্যদের আগমন। মিছিলের বিভিন্ন ইউনিটের সদস্যগণ অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে কম্বল বিতরণ নিয়ে।যেখানে অসহায়ত্বের ছাপ সেখানেই যেন বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে মিছিলের গমন।
মিছিল সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন তূর্য বলেন আমি মিছিল সংগঠনের প্রতিষ্ঠাতা, এই রকম একটা সংগঠন তৈরী করতে পেরে আজ খুবই ধন্য।জেলা কমিটির সভাপতি সাইফুদ্দিন শাওন,সাধারণ সম্পাদক রুপজয় বড়ুয়া রুপু এবং নারী মিছিল জেলা কমিটির সভাপতি জোবাইদা ইসলাম ইভা ও সাধারণ সম্পাদক উদিতা লাবনী এর অসাধারণ নেতৃত্বে আমি খুবই খুশি।তাদের হাত ধরে সংগঠনের বিভিন্ন ইউনিটের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তিনি আরও বলেন মিছিল সংগঠনকে সুসংগত করতে আমরা সবসময় ঐক্যবদ্ধ।যার ফলে মিছিল সংগঠনের গন্ডি দেশ পেরিয়ে ভারতের কলকাতা রাজ্যেও মিছিলের কমিটি গঠন করা হয়েছে যা এখনও বহমান।