ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ২৯ ডিসেম্বর মঙ্গলবার সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউপি’র বটতলায় এলাকায় অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
সন্ধ্যা ৭টা থেকে রাত দশটা পর্যন্ত চলে ৩ গ্রুপের এ খেলাটি।
উক্ত খেলায় ফাইনালে অংশগ্রহণ করেন স্থানীয় সাদামন স্পোটিং ক্লাব ও মারুফ টু-স্টার স্পোর্টিং ক্লাব।
সাদামন স্পোটিং ক্লাব বনাম মারুফ টু-স্টার স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলায়, সাদামন স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন মারুফ টু-স্টার স্পোটিং ক্লাব।
খেলা শেষে সমবেত জনতার উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সেনবাগ দলিল লিখক এসোসিয়েশনের সাবেক দপ্তর সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও সেবারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী
আবু নাছের বিএ।
প্রধান অতিথির বক্তব্যে আবু নাছের বিএ বলেন-“আমাদের গ্রামীণ খেলাধুলা গুলো আজ প্রায় বিলুপ্ত । সামাজিক অবক্ষয়ে যুব সমাজ আজ ধ্বংসের শেষ চুড়ায় পৌঁছে গেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদকের ছড়াছড়ি। আকাশ সংস্কৃতির আগ্রাসন, ফেইসবুক-ইন্টারনেট কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের বর্তমান প্রজম্মকে।
সামাজিক এ অবক্ষয় থেকে উত্তরণের একটাই পথ, যুব ও ছাত্রসমাজ কে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাহেদুল করিম মারুফ এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা- মঞ্জুরুল ইসলাম শামীম, ৭ মোহাম্মদপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক-শাহাদাত হোসেন রাজু, মাষ্টার পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি- মোঃ বেলাল হোসেন, সেনবাগ বুলেটিন সম্পাদক-নিজাম উদ্দিন খোন্দকার।
এছাড়াও উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি-ফখরুদ্দিন মোবারক শাহ্ রিপন, সিনিয়র সহ-সভাপতি-মোঃ ফখর উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হলেন- জিহান।