মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) লক্ষ্মীপুর জেলার জেলা বোর্ড নির্বাচন-২০২১ এর নতুন নেতৃত্বে এসেছে মোঃ রাকিব আল হাসান ও তরুণ সাংবাদিক নুরউদ্দিন জাবেদ।
২৯ ডিসেম্বর, বুধবার সারাদেশে ৪১
জেলা একযোগে অনলাইনে ভিবিডির জেলা বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলার নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে মোঃ রাকিব আল হাসান এবং ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জসিম ও ইয়াছিন আরাফাত’কে হারিয়ে নির্বাচিত হয়েছেন নুরউদ্দিন জাবেদ।
এছাড়াও নবনির্বাচিত বোর্ডে জিএস পদে আলমগীর হোসেন , হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে যায়েদ হাসান , ট্রেজারার হিসেবে নাজনীন আরা প্রীতি , পাবলিক রিলেশন অফিসার হিসেবে ইয়াছিন রাকিব এবং প্রজেক্ট অফিসার সামিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
রাকিব আল হাসান ও নুরউদ্দিন জাবেদ ভিবিডি লক্ষ্মীপুর জেলা ২০১৯ সালের কার্যক্রমের প্রথম থেকে কাজ করে আসছে
২০১৯ সালে লক্ষ্মীপুর জেলার কমিটি মেম্বার নিযুক্ত হয়ে, ২০২১ সালের জন্য নতুন দায়িত্ব গ্রহণ করেন। এটি লক্ষ্মীপুর জেলার প্রথম নির্বাচন বলে জানা যায়।
সারাদেশে এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করে চলা সংগঠন ‘ভিবিডি’ এভাবেই প্রতিবছর নির্বাচনের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব খুঁজে নেয়।