নিজস্ব প্রতিবেদক :
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের বাথুলী বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবির হোসেন (২৫), তিনি ধামরাইয়ের কুশুরার ঢালীপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে। আবির মানিকগঞ্জ সদর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিপি নম্বর ৯২৭।
পুলিশ জানায়, সন্ধ্যায় বাড়ি থেকে মানিকগঞ্জে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন আবির। এসময় মানিকগঞ্জ গামী একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।