সিরাজদিখান প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার বাউশিয়া ইউনিয়নে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ২২ ডিসেম্বর বিকেলে জেলা পুলিশ আয়োজনে বাউশিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পাখির মোড় এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে স্লোগান নিয়ে সভায় বক্তব্য রাখেন গজারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান, বিট পুলিশিং অফিসার এসআই মইনউদ্দিন , এস আই উত্তম কুমার ,এ এস আই আজিজ, ইউপি সদস্য আল মামুন প্রদান প্রমুখ।
বক্তব্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন ইউনিয়নের মধ্যে চুরি ,ডাকাতি ,রাহাজানি সহ মাদকের বিস্তার কঠোর হস্তে দমন করতে এবং পুলিশি্ সহায়তা সহজে যাতে গণমানুষ পেতে পারেন নানা কৌশল নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এর সহায়তায় এলাকাবাসীর মধ্যে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।