আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কেরানীগঞ্জে ১০ টাকায় সরিষার তেলে ভাজা চিকেন টিকা

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকার উত্তর পানগাঁও স্কুল রোড। সন্ধ্যা হতে বহু মানুষের ভিড় যেখানে রয়েছে উজ্জ্বল মিয়ার ১০ টাকার কাবাবের দোকান। এখানে সরিষার তেলে ভাজা ১০ টাকায় চিকেন টিকা ও ৩০ টাকা দামের চিকেন ফ্রাই বিক্রি করা হয়। বর্তমান প্রেক্ষাপটে যেখানে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী, সেখানে উজ্জল মিয়া ১০ টাকায় সরিষার তেলে ভাজা চিকেন টিক্কা ও ৩০ টাকার চিকেন ফ্রাই বিক্রি করছেন। খাবারের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় দেননি তিনি।
এ কারণে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিড় করছেন কেরানীগঞ্জের উজ্জ্বল মিয়ার দোকানে। প্রায় প্রতিদিনই দেশের কোন না কোন বিভাগে কোন জেলায় পাঠান এই টিকা। উজ্জল মিয়া দোকানটি বিকেল পাঁচটা থেকে রাত নয়টা টা পর্যন্ত চলে। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী ধানমন্ডি থেকেও বহু কাস্টমার আসে তার চিকা খেতে। কথা হয় ধানমন্ডি থেকে আগত আসিফ আব্দুল্লাহ সঙ্গে তিনি জানান সপ্তাহের প্রতিদিনই উজ্জল মিয়া টিকা খেত এখানে আসি। সরিষার তেলে ভাজার কারণে টিকাটি খুবই সুস্বাদু, দাম খুবই কম কিন্তু মনের দিক থেকে কোন কমতি নেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ