আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

সাগরে ১৫ মাঝিমাল্লা নিয়ে নিখোঁজ মহেশখালীর ফিশিং বোট

আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দাকার পাড়ার এম ইউপি সদস্য রাহামত উল্লাহ মালিকাধিন এফ বি আবিদ নামের একটি ফিশিং ট্রলার ১৫ জন মাঝি মাল্লা নিয়ে ৭দিন ধরে সাগরে নিঁখোজ রয়েছে । ট্রলার মালিক তার ট্রলারটি খুঁজতে বা উদ্ধার করতে বাংলাদেশ নৌ বাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও সাংসদের সহযোগিতা কামনা করেছেন । এদিকে নিঁখোজ জেলে পল্লীতে কাঁন্নাররোল পড়েছে । এব্যাপারে ট্রলার মালিক মহেশখালী থানায় একটি সাধারন ডাইরী দায়ের করেছে বলে জানান । যার ডাইরী নং ৭৪৮/২০ মহেশখালী থানা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ