আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সিরাজদিখান  প্রতিনিধি  : 

সারাদেশের মতো মুন্সীগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস । বিজয়ের প্রথম প্রহর থেকেই মুন্সীগঞ্জের শহীদ মিনারগুলোতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। করোনাভাইরাসের কারণে মুন্সীগঞ্জে এবার বিজয় দিবসের কর্মসূচিতে এসছে কিছুটা পরিবর্তন। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বুধবার সকাল সাড়ে ৬ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রসাশক মনিরুজ্জামান তালুকদার ও পুলিশ সুপার আব্দুল মোমেন।  এরপর বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সার্কিট হাউসে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এছাড়াও জেলার গজারিয়া, মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ী, লৌহজং, শ্রীনগর, সিরাজাদিখান উপজেলায় শ্রদ্ধা নিবেদন আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ