আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে বিজয় দিবসে রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ

রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস -২০২০ উপলক্ষে আজ ১৬ই ডিসেম্বর ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদুল হক তিতাস এর নেতৃত্বে হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা।

ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রোগীরা মহান বিজয় দিবসের দিনে উন্নত মানের খাবার পেয়ে খুবই আনন্দিত ও উৎফুল্ল ভাব পরিলক্ষিত হয়েছে। দিনটি আমাদের দেশের প্রত্যেক নাগরিকদের জন্য খুব গুরুত্বপূর্ণ তা আমাদের মনে করিয়ে দিল ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকার কারনে তাই রোগীরা হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ