আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

কেন্দ্রীয় যুবলীগের আনিসুর রহমান সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান

সিরাজদিখান প্রতিনিধি :

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্যা ও আসন্ন মালখানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান রিয়াদ সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্যা আনিসুর রহমান রিয়াদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, মহান বিজয় দিবসে গভীরভাবে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , জাতীয় চার নেতা, ত্রিশ লাখ বীর শহীদ ও দুই লাখ মা-বোনকে। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।

শুভেচ্ছা বার্তায় সবাইকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভাচ্ছা জানিয়ে তিনি বলনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর সাড়ে তেইশ বছরের নির্বিচার, শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। তিনি আরো বলেন,বঙ্গবন্ধুর নেতৃত্ব অর্জিত স্বাধীনতা আর রাষ্ট্রনায়ক শেখ হাসিন বলিষ্ঠনেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী যুবলীগ বদ্ধপরিক। বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গীবাদ,মৌলবাদ,স্বাধীনতা বিরোধী অপশক্তির যায়গা হবেনা।

তিন শুচেচ্ছা বার্তায় যুব সমাজের উদ্দোশ্যে আহবান জানিয়ে বলেন, আসুন ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত এ বিজয় দিবসে শপথ করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্ব নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে দায়িত্বশীল ভূমিকা রাখি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ