আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

মাতারবাড়ীতে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করলেন এমপিঃ আশেক উল্লাহ

আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক প্রদান করেছেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক । ১৫ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টার সময় মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করেন তিনি । কোলপাওয়ার জেনারেশন কোম্পানি সূত্রে জানা যায় , মাতারবাড়ীতে কোলপাওয়ার জেনারেশন কোম্পানি কর্তৃক বাস্তবায়নাধীন ১২’শ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প এবং বাংলাদেশ-সিঙ্গাপুর ৭’শ মেগাওয়াট প্রকল্পের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ১২৩ জনকে বিভিন্ন অংকের ক্ষতিপূরণের চেক ইস্যু করা হয় । আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ । কক্সবাজারের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক । অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর করেন । এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ‘দেশের উন্নয়নের জন্য মাতারবাড়ীতে তৈরি হচ্ছে দেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প । এই প্রকল্প বাস্তবায়নের জমি দেয়াসহ নানাভাবে মাতারবাড়ীর মানুষ সহযোগিতা করে যাচ্ছেন । এতে তারা ক্ষতিগ্রস্তও হয়েছে । কিন্তু তাদের সেই ক্ষতি পুষিয়ে দেয়ার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশ মোতাবেক জমির মালিক, শ্রমিকসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে । এই ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবাই ক্ষতিপূরণের অর্থ পাবেন ।
এসময় স্থানীয়দের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে কাগজপত্র জটিলতাসহ সব ধরণের জটিলটা সমাধানের জন্য সব দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ , মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুইচিং মং মারমা, অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাস্টার মোহাম্মদ উল্লাহ, বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল, জেলা পরিষদের সদস্য মাস্টার রুহুল আমিন ও মশরফা জন্নাত, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার নূর বক্স , মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার প্রমূখ । এছাড়া বিপুল সংখ্যাক ক্ষতিগ্রস্ত জমির মালিক উপস্থিত ছিলেন । পরে অতিথি বৃন্দরা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাতারবাড়ীর শীতার্ত লোকজনের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করা হয় ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ