আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে আ.লীগ নেতা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

সাভারে ১৫ লক্ষ টাকা চাঁদাবাজি মামলার অভিযোগে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে (৪৮) পিতা মুসলিম উদ্দিন কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।
সাভার মডেল থানা পুলিশ জানায়,সাভারের চাঁপাইন এলাকায় লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের ২০ শতাংশ জমি রয়েছে। জমির উপরে তাদের টিনসেড বাড়ি রয়েছে। পরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন ও তার ভাই ইমাম হোসেনের কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। পরে ভুক্তভোগীরা আজ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করলে পুলিশ চাঁপাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আটক এ আওয়ামী লীগ নেতা চাদাবাজি,মাদ্রাসা ভাংচুরসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িত বলে থানা সূতে জানা গেছে। তার বিরুদ্ধে ডজন খানিক মামলা রয়েছে। সম্প্রতি তার পিতাকে মারধর করার অভিযোগ তার বিরুদ্ধে।
সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রানা বলেন যদি চাঁদাবাজির সঠিক প্রমান পাওয়া যায় তাহলে সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভা ডেকে যুগ্ম সম্পাদক সম্পাদক আব্দুল মান্নার এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,চাঁদাবাজি মামলায় ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত আব্দুল মান্নানকে জেলহাজতে পাঠিয়ে দেয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ