আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে ৯ টি গাঁজা গাছ উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক :

সাভারে অভিযান চালিয়ে ৯ টি তাজা গাঁজা গাছ উদ্ধার র‌্যাব-৪। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রানের বউবাজার এলাকার সিরু মিয়ার জমিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিরু মিয়া ওই জমিটি ভাড়া দিয়েছিলেন বলে জানা গেছে।

আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার আব্দুর রাজ্জাক (৭০), নেত্রকোনা জেলার বকুল (৬০) ও ফেনী জেলার নুর আলম (৬৫)। তারা সবাই  বাগান পরিচর্যা করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থলের নিরাপত্তা কর্মী দেলোয়ার হোসেন জানান, একটি বেসরকারি কোম্পানির কাছে সিরু মিয়া ২ একরের বেশি পরিমান জমি ভাড়া দেন। এই জমিতে কোম্পানীর নিরাপত্তা কর্মীরা প্রায় ১ বছর আগে এই গাছ গুলো লাগান। ফুলের গাছের কথা বলে আমাদের পরিচর্যা করতে বলতো সুপারভাইজার রাজ্জাক। আমরা তার কথামত গাছে পানি দিতাম। পরে আজ দুপুরে র‌্যাব অভিযান চালিয়ে গাঁজার ৯ টি গাছসহ তাদের আটক করে নিয়ে যায়। বিরুলিয়া আক্রান পুকুরপাড়া এলাকায় ২ একর জমির মালিক শিরু, নজরুল ইসলামসহ ৪ ভাই, নজরুল ইসলাম বলেন ওই ২ একর জমির মালিক আমরা ৪ ভাই মিলে একটি কোম্পানির কাছে ২০১৬ সালে ভাড়া দেই। আজ র‍্যাব -৪ অভিযান চালিয়ে গাজা গাছসহ তিনজনকে আটক করেছে শুনেছি। এই গাজা গাছ কে লাগিয়েছে তা আমার জানা নেই, তিনি আর বলেন যারাই এই কাজের সাথে যুক্ত তাদের কঠিন শাস্তি দাবী করছি।

গাঁজাগাছ উদ্ধার ও আটকের বিষয়টি রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ