মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডে নিজ নামে ক্রয় কৃত জমিতে বাড়ী নির্মাণে বাধা প্রদান করেছেন এমন অভিযোগ উঠেছে। কাশিমপুর থানা এলাকায় ২ নং ওয়ার্ডে বসবাসরত আঃ হাই (৬০) তার ছেলের নামে ছোট গোবিন্দপুর মৌজার অধীনে লতিফপুর গ্রামে আর এস ৪১০ নং দাগের ১০,১৫ শতাংশ জায়গায় গত ১১/১২/২০২০ ইং তারিখে বাড়ী নির্মাণ করতে কিছু সংখ্যক শ্রমিক নিয়ে শুরু করলে লতিফপুর এলাকার আঃ মান্নান (৪০) সহ অজ্ঞাত আরো ৫/৭ জন লোক এসে শ্রমিক দের কাজ করতে বাধা দেয় এবং শ্রমিকদের বলে যে তোর মালিক কে বলে দিস কাজ করতে হলে পয়সা দিতে হবে এ কথা বলে কাজ বন্ধ করে দেয়।এমতাবস্থায় আঃ হাই নিজের নিরাপত্তার কথা চিন্তা করে কাশিমপুর থানায় একটা জিডি করেন, জিডি নং ৩৮২ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহানীর কাছে সহযোগীতা চেয়েছেন।তদন্ত কর্মকর্তা এস/ আই দীপঙ্কর রায় এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবো।