আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাতির পিতার সম্মান , রাখবো মোরা অম্লান প্রতিরোধ সমাবেশ  

মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক  :
জাতির পিতার সম্মান , রাখবো মোরা অম্লান প্রতিরোধ সমাবেশ এই প্রতিপাদ্য নিয়ে আজ ১২ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখ সারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইল জেলায় জাতির পিতার সম্মান রক্ষার্থে সরকারি কর্মকর্তা ফোরামের আয়োজনে জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারী এর সমন্বয়ে পুলিশ সুপারের কার্যালয় টাঙ্গাইল এর সামনে হতে র‌্যালি শুরু হয়ে শহরে প্রধান সড়ক প্রদিক্ষন করে শহীদ স্মৃতি পৌর উদ্যান এসে র‌্যালিটি শেষ হয় এবং শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতার সম্মান রক্ষার্থে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, টাঙ্গাইল সহ সকল বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ ফাহমিদা কাদের, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননাকারীদের দেশের প্রচলিত আইনের মাধ্যমে প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
প্রতিরোধ সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আমিনুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক’সহ জেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ