আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বাকঁখালী নদী খননের নামে বালি বাণিজ্য বন্ধের দাবীতে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের রামু বাকঁখালী নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে বাণিজ্য বন্ধ, জমির মালিকের ক্ষতি , কৃষকদের ক্ষেতের ফসল নষ্ট, ব্রীজের ক্ষতিসাধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে । কক্সবাজারের রামু উন্নয়ন নাগরিক কমিটি ও রামু সমিতি সৌদিআরব সহ স্থানীয় জমির মালিক ও জনগনের যৌথ উদ্যোগে ১২ই ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় রামু ফতেখাঁরকুল সংযোগ সেতুর উপর মানববন্ধনে রামু উন্নয়ন নাগরিক কমিটির সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে ও ফতেখাঁরকুল ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি মুন্সি আব্দু রহিমের সঞ্চালনায় অনুষ্টিত
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য শামসুল আলম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সুর্জন শর্মা, সহ দপ্তর সম্পাদক হাকিম আলী, কৃষি বিযয়ক সম্পাদক আলী হোসেন মেম্বার, রামু সমিতির সৌদি আরব সভাপতি জুবায়ের আহমদ ভূট্টো , ফতেখাঁরকুল ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সালামত উল্লাহ, রামু সমিতির সৌদি আরব সাংগঠনিক সম্পাদক মোতাহের শিকদার, কাজী আবু বক্কর, সমাজসেবক জাফর আলম, ১নং ওয়ার্ডের সভাপতি ছৈয়দুল আমিন, ২নং ওয়ার্ডের সভাপতি জাফর আলম, রাজারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি লিয়াকত আলী, সাইফুল ইসলাম ,ক্ষতিগ্রস্ত ক্ষেতের মালিক ওবায়দুল হক কালু , নুরুল আমিন, সোনা মিয়া, আব্দুর রহিম, গোলাম কবির, সামশুল আলম, মোঃ শহিদুল্লাহ, মোঃ হানিফ, ওসমান গনি, মোস্তাক অাহমদ, আব্দুল খালেক, মোঃ শফি সহ রাজনৈতিক, সামাজিক সহ পেশাজীবী নেতৃবৃন্দরা মানববন্ধনে উপস্থিত ছিলেন । বক্তারা বাকঁখালী নদী খননের নামে বালী বাণিজ্য বন্ধ সহ উভয় পাশে স্থায়ী বেড়ীবাঁধ নিমাণ করার জন্য সরকারের নিকট দাবী জানান । এবং সরকারী শিডিউল মোতাবেক কাজ করা সহ এলাকার ফসলী জমির মালিকদের ক্ষতিপূরণ ও ব্রীজ রক্ষার দাবীও জানান । এই দাবী না মানলে আরো বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান নেতৃবৃন্দরা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ