আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হল শুভানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

সাজন বড়ুয়া সাজু :

নানান আনুষ্ঠানিকতা ও সাজসজ্জার বর্ণিল আয়োজন ও প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে শেষ হল বাংলাদেশ বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ত্রয়োদশ সংঘরাজ ভদন্ত ডা. জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের শিষ্য উখিয়া উপজেলার সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও সাংঘিক ব্যাক্তিত্ব, সুদেশক,পরম কল্যাণকামী, পরমপূজ্য ভদন্ত শুভানন্দ মহাথের মহোদয়ের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান।

গত মাসের ২৬ শে নভেম্বর শুভানন্দ মহাথের মৃত্যু হয়,আজ তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে।
আজ ভোরে সুমনপ্রিয় ভিক্ষু ও শ্রদ্ধাবোধি ভিক্ষুর মঙ্গালচরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়,সকালে সংঘদানের মাধ্যমে অনুষ্ঠানের ১ম পর্ব শুরু হয়,উক্ত অনুষ্ঠানের সভাপতির আসন আসীন হন শাসন শোভন ডা. জ্ঞানশ্রী মহাথের মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু আর্য্য বংশ ভিক্ষুসংস্থার মহাসচিব ভদন্ত প্রিয়রত্ন মহাথের। প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার কর্তালা বেলখাইন সদ্ধম্মলংকার বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞাসারথী ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের ও বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের মহাসচিব ভদন্ত ভিক্ষু সুনন্দপ্রিয়। এছাড়া বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত শীলপ্রিয় মহাথের, জ্যোতিলংকার থের,জ্যোতি প্রজ্ঞা থের,জ্যোতি সুমন বৌধি থের,শরণ প্রিয় থের,ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু,ভদন্ত কর্মশ্বর ভিক্ষু,ভদন্ত বিজয় বোধি ভিক্ষু,সংঘ বোধি ভিক্ষু,বোধি প্রিয় ভিক্ষু,শৌভিত বোধি ভিক্ষু।এছাড়া মরিচ্যা মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু মিলন বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংঘদান শেষে বিভিন্ন গ্রাম থেকে আগত যুবকদের অংশগ্রহণে ৭টি দল আলং নৃত্য পরিবেশন করে।
বিকাল ৩টায় মায়ানমার থেরবাদা আন্তর্জাতিক বুড্ডিস্ট মিশনারী বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ভদন্ত ভদ্দীয় বোধি ভিক্ষু, ভদন্ত সৌরবোধি ভিক্ষু,ভদন্ত চন্দ্র বোধি ভিক্ষু’র মঙ্গালচরণ ও
ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপ-সংঘরাজ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয়।উক্ত অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত এস ধর্মপাল মহাথের,প্রধান সদ্ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন শৈলেরডেবা চন্দ্রোদয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত কুশলায়ন মহাথের মহোদয়।উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথের।এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বঙ্গবন্ধু গবেষণা সংসদ ও স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ উত্তম কুমার বড়ুয়া,প্রধান জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ শংকর বড়ুয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্টার ডাক্তার উত্তম বড়ুয়া,উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ নোবেল বড়ুয়া,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি এডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সৌসাইটি এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ডাক্তার ভুলু চরণ বড়ুয়া,উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রাজীব বড়ুয়া,বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক রণজিৎ বড়ুয়া,বৌদ্ধ সম্প্রীতি ঐক্য পরিষদের আহবায়ক অমরবিন্দু বড়ুয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জাহাঙ্গীর কবির চৌধুরী অনুষ্ঠানের সার্বঙ্গিক মঙ্ল কামনা করে বিভিন্ন দিক-নির্দেশনা নিয়ে বক্তব্য প্রধান করে,তিনি বলেন বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্রে সম্প্রীতি বজায় থাকবে সর্বদা,এখানে উগ্রবাদীর কোনো স্থান নাই।
এছাড়া সন্ধ্যা ৬টায় ২য় পর্বের অনুষ্ঠান শেষে প্রয়াত ভদন্ত শুভানন্দ মহাথের মহোদয়ের দাহক্রিয়া সুসম্পন্ন হয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ