সিরাজদিখান প্রতিনিধি :
সিরাজদিখানে আসন্ন চিত্রকোট ইউনিয়ন পরিষদ ( ইউপি ) নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন চিত্রকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ও ইউনিয়ন আওয়ামীলীগের সভপাতি শামসুল হুদা বাবুল । নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি চিত্রকোট ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি শামসুল হুদা বাবুল । গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের খালপাড় এলাকায় চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ের পাশের মাঠে এই উঠোন বৈঠক করেন । এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইয়াকুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আলম খান, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহামুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, ৭নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোশাররফ হোসেন খান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি নুর আলম বেপারী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়নের ৩টি গ্রামের প্রায় ১৫ শতাধিক মানুষ। উাঠান বৈঠকে বক্তারা আসন্ন চিত্রকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে শামসুল হুদা বাবুলকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে পাওয়ার আশা ব্যক্ত করেন।