আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আমিনবাজারে একটি পিকআপ ভ্যান থেকে এক হাজার বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৪।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী।

এর আগে, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার শাহ ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের আটক করা হয়।

আটকরা হলো- সাতক্ষীরা জেলার মোঃ মোশারফ হোসেন (৫৬) ও নড়াইল জেলার মোঃ মনিরুল ইসলাম @ মনির কাজী (২৬)। তারা দুজন মাদক বিক্রেতা বলে জানা গেছে।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার শাহ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিকআপ এর ভেতরে অভিনব কৌশলে বহনকৃত ১০০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-১ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ ও অভিনব কৌশলে পিকআপ এর মাধ্যমে বহন করে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিলো বলে স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ