নিজস্ব প্রতিবেদক :
সাভারের বনগাঁও ইউনিয়ন এলাকায় মাদকসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বনগাও ইউনিয়ন পরিষদের সামনে কুন্ডা বাজার থেকে তাদের আটক করা হয়েছে।
আটকরার হলো- জাহাঙ্গীর (২৮) হেমায়েতপুরের ওমর ফারুকের ছেলে ও জাকির (২৬) হেমায়েতপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, গত রাত একটার দিকে বনগাও পরিষদের সামনে বসে বেপরোয়াভাবে মাতলামো করছিল জাহাঙ্গীর ও জাকির। এ সময় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে খারাপ ব্যবহার করে জাহাঙ্গীর ও জাকির। পড়ে তাদের তল্লাশি করে পাঁচটি বিয়ার উদ্ধার করা হয। সেই সাথে তাদের আটক করা হয়।
এ বিষয়ে সাভারের ভবনীপুর ফাড়ির পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহাগ হোসেন বলেন, মাদকসহ হাতে নাতে তাদের আটক করা হয়। আজ মাদক মামলায় আসামি করে দুপুরে আদালতে পাঠানো হবে।