আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

মুন্সীগঞ্জে ১৫০ পিস ইয়াবা স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিরাজদিখান  প্রতিনিধি :

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার ৬ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার বিন্দুসার গ্রামে অভিযান চালিয়ে শহীদুল ইসলাম শহীদ (৩৫) ও মিতু আক্তার (৩৬) নামক দুই মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বরগুনা জেলার আমতলী উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদের ছেলে শহীদুল ইসলাম শহীদ (৩৫) ও তার  স্ত্রী মিতু আক্তার (৩৬)। তারা টঙ্গিবাড়ী উপজেলার বিন্দুসার এলাকার কামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। ডিবির ওসি মোজাম্মেল হোসেন মামুন জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার বিন্দুসার গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের বসতঘর থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী শহীদ ও মিতুর বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ