আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের মুখামুখি সংঘর্ষে নিহত ১

 

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ঘে কবিতা সরকার (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (২২ নভেম্বর) সকাল ৬ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুরের বিসিক শিল্প নগরী সংলগ্ন এ ঘটনা ঘটে।

নিহত কবিতা সরকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের গাড়াইল গ্রামের বিকাশ সরকারের স্ত্রী। আহত হয়েছেন কেয়াম উদ্দিন (৪০)।

পুলিশ জানা, ধামরাই গুলিস্তান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় কালামপুর বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় পৌছলে পাটুরিয়াগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সৌদিয়া পরিবহনের বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই কবিতা সরকার মারা যায়। আহত হয় আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিাবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এঘটনায় দুই বাস আটক করা সম্ভব হলেও চালক পালিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ