নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় বসন্ত-শীতকালীন রকমারি ডেনিম কাপড়ের পোশাক নিয়ে সাত দিন ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে আশুলিয়ার মির্জানগর এলাকায় অ্যারন ডেনিম মিলে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট মশিউল আলম সজল।
তিনি বলেন, করোনার সংকটময় সময়ে এই প্রদর্শনী একটি ব্যাতিক্রমি উদ্যোগ। আমাদের শিল্প কারখানা এই সংকট সময়ে যেকোনভাবেই টিকিয়ে রাখতে হবে। একটি বাতি হলেও জ্বালিয়ে রাখতে হবে। আমরা অবশ্যই এগিয়ে যাবো।
সাত দিন ব্যাপী এ প্রদর্শনীর চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।