আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

চাঁদপুরে জেলা ও উপজেলার স্কুল-কলেজ, মাদ্রাসা, সরকারি-বেসরকারি, এনজিওসহ সকল প্রতিষ্ঠানের মানববন্ধন পালিত

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউটের মানববন্ধন। চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশে মোতাবেক জেলার সকল স্কুল-কলেজ, মাদ্রাসা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিষ্ঠানসহ কোভিট-১৯ এর করোনাভাইরাস মোকাবেলায় ১৮ই নভেম্বর বুধবার স্ব-স্ব সকল প্রতিষ্ঠানের সামনে সচেতনতামূলক মানববন্ধন পালিত হয়েছে।

বুধবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টার মধ্যে জেলার সকল জেলা ও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আশপাশের এলাকার সকল শিক্ষক -কর্মচারীগণ এ মানববন্ধন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এসময় প্রতিষ্ঠান গুলো মাক্স ব্যবহারের মাধ্যমে প্রত্যেকটি যানবাহনের চালক-হেলপার ও যাত্রীদের সচেতন করতে দেখা গেছে। তারা বিভিন্ন প্রকার রং-বেরংয়ের প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার সাজিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

চাঁদপুর জেলায় ২৯৩ মাধ্যমিক স্কুল , ৪৭টি কলেজ, ২৬০ টি মাদ্রাসা, সাড়ে ৪’শ ইবতেদায়ী মাদ্রাসা, ১,১১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,৬১০টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীরাবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করায় এতে জনসাধারণের মধ্যে ব্যাপক সারা যুগিয়েছে ও সচেতনতা সৃষ্টি হয়েছেে।

তাছাড়া করোনাভাইরাসের ২য় ধাপ প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও হ্যান্ড মাইকে আহ্বান ও প্রচারপত্র বিলি করেন।

প্রসঙ্গত , চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কেভিট-১৯ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণার জন্যে চিঠি প্রেরণ করা হয়েছে । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুল্লাহ-আল-মাহমুদ জামান স্বাক্ষরিত এ চিঠিগুলো ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে ।

কর্মসূচি নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলার সকল সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান (শুধুমাত্র সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ), এনজিও, রোভার, স্কাউট বিএনসিসি, রেডক্রিসেন্ট , স্বেচ্ছাসেবী সংগঠন ও অন্যান্য সকল প্রতিষ্ঠানের সামনে বা পাশ্ববর্তী গুরুত্বপূর্ণস্থানে জনসচেনতামূলক প্রচারণা করার জন্যে এ চিঠি সংশ্লিষ্ঠ সংস্থা বা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে এ তথ্য জানা গেছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ