আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীতে গোয়েন্দা পুলিশের হাতে দেশীও অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য আটক

 

আলাউদ্দিন সবুজ,ফেনী প্রতিনিধি:

ফেনীর পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুনবী (বিপিএম,পিপিএম) বিশেষ দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব এ এন এম নুরুজ্জামান – এর সার্বিক তত্বাবধানে এসআই- নুরুল হক(পিপিএম), এএসআই- মোঃ মাসুদ রানা, এএসআই- মোঃ ইমরান চৌধুরী ও সঙ্গীয় অফিসার, ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩/১১/২০২০ ইং তারিখ ০৩ঃ১০ ঘটিকার ফেণী জেলার ১২ নং ওয়ার্ডের ইদ্রিস ভূঁঞা সড়কে অভিযান পরিচালনা করে ১.খাজা আহাম্মদ খাজা (৩১), পিতাঃ আব্দুল কুদ্দুস , মাতাঃ মাফিয়া খাতুন, সাংঃ কেরোনিয়া( মির্দ্দা বাড়ী), ০২. মোঃ আশরাফুল ইসলাম(৩১),পিতাঃ মৃত নুরুল আমিন প্র: নুনা মিয়া,মাতাঃ রাহেলা বেগম,সাংঃ চানপুরা(হুদা মাষ্টারের বাড়ী/মিঝি বাড়ী),০৩. শহীদুর রহমান প্রঃ শহীদ,পিতাঃ হাবিবুল্লা হাবু,মাতাঃ শামছুন্নাহার,সাং- নয়নপুর(লমী পাটোয়ারী বাড়ী) সর্ব থানাঃ দাগনভূইয়া, জেলাঃ ফেনী দেরকে আটক পূর্বক তাহার হেফাজত হইতে ০১টি ছোরা,০২টি রামদা,০২টি লোহার রড উদ্ধার করা হয়।
এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ