নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার ঢাকা-১৮ আসনের উপনির্বাচন পরাজিত হয়ে বিএনপি বিভিন্ন গাড়ীতে অগ্নিসংযোগ ও নাশকতা ঘটনা ঘটায়।

এই অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব দিকনির্দেশনায় সাভার পৌর জাতীয় শ্রমিকলীগ ও হকার্সলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা। আজ সন্ধায় সাভার বাজার বাসস্ট্যান্ডে ৫ শতাধিক নেতা কর্মি এই বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে। প্রতিবাদে সাভার পৌর শ্রমিকলীগের আহবায়ক কবির হোসেন বলেন সাভারে যদি বিএনপির কেউ কোন ধরেনর নাশকতার বা গাড়িতে অগ্নিসংযোগ করে তাহলে কঠোর হাতে দমন করা হবে। বাংলাদেশ হকাসলীগ সাভার উপজেলার সাধারণ সম্পাদক কাদের মোল্লা বলেন সাভারের মাটি আওয়ামীলীগের ঘাটি। সাভার বিএনপি ও জামাত শিবিরের কোন লোক যদি নাশকতার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে। প্রতিবাদ সভায় আর উপস্থিত ছিলেন লিটন খাঁন আওয়ামী হকাসলীগের সাভার উপজেলার সাধারণ সম্পাদক, সাইদুর রহমান শাহিন যুগ্ম আহবায়ক সাভার পৌর জাতীয় শ্রমিকলীগ, নজরুল ইসলাম বাংলাদেশ হকাসলীগের পৌর শাখার সভাপতি। আনোয়ার হোসেন সাভার উপজেলা আওয়ামী হকাসলীগের সভাপতি বলেন বিএনপি ১৮ আসনের নির্বাচনে পরাজয় করে ঢাকায় বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ করে নাশকতা করে সরকারকে অস্থিশীল করার যে পায়তারা করছে তা কঠোর হস্তে দমন করতে আওয়ামীলীগের নেতা কর্মিদের আহবান জানান।