আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

হবিগঞ্জ শহরের দুইটি ক্লিনিক কে ৩৫হাজার টাকা অর্থদণ্ড

 

পলাশ পাল বিশেষ প্রতিনিধিঃ

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শামসুদ্দিন মোঃ রেজা পরিচালিত মোবাইল কোর্ট হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল রোডের প্রাইম কেয়ার ডায়াগনস্টিককে লাইসেন্স না থাকায় ৫,০০০/- অর্থদন্ড এবং বাস স্ট্যান্ড এলাকায় নিউ লাইফ কেয়ার হাসপাতালকে লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান ও দায়িত্বশীল মেডিক্যাল প্র‍্যাক্টিশনারের অনুপস্থিতি ইত্যাদি অভিযোগে ৩০,০০০/- অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক।

এসময় লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ০২ টি বন্ধ করে দেয়া হয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ